রাজশাহীতে ড্রাম্প ট্রাকের চাপায় পথচারী নিহতের ঘটনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর
রাজশাহীর পুঠিয়ায় ডাম্প ট্রাকের চাপায় পথচারী আক্কাস আলী নিহত হয়েছেন। বেপরোয়া গতিতে প্রতিযোগিতার সময় ট্রাক দুটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাক দুটিতে আগুন দেয় এবং পুলিশের গাড়িও ভাঙচুর করে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে ও পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় দুই ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.