Daily Mint

রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাইলেন জামায়াত আমির

মিরপুরের পল্লবীতে ৭ বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফেসবুক পোস্টে তিনি বলেন, শিশু রামিসা ছিল নিষ্পাপ, তার মৃত্যু মানবতার জন্য লজ্জাজনক। তিনি অভিযুক্তদের “হায়েনা” আখ্যা দিয়ে কঠোর শাস্তির আহ্বান জানান। এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ, পরে নারায়ণগঞ্জ থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার করা হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.