Daily Mint

রামেকে পৌঁছেছে ২৮ কোটি টাকার বিদেশি ওষুধ, বিনামূল্যে পাবেন রোগীরা

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালান এসেছে। বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৯৬টি সিরিঞ্জ গ্রহণ করে। প্রায় ২৮ কোটি টাকার এই বায়োলজিক ওষুধ অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিসসহ জটিল রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। রোগীর অবস্থা ও পরীক্ষার ফল অনুযায়ী উপযুক্ত রোগী নির্বাচন করে ওষুধ প্রয়োগ করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.