রামেকে বাড়ছে হামের রোগী : ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের রোগী বাড়ছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৩২ জন চিকিৎসাধীন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ২০ জন সন্দেহভাজন রোগী। এ সময়ে হামে এক জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার জন। মার্চের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৩৪০ জন ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ বাড়লে আইসোলেশন সক্ষমতা আরও বাড়ানো হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.