রাষ্ট্রীয় ঋণ গ্যারান্টির বিপরীতে ০.২৫ শতাংশ হারে ফি নেবে সরকার
রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত ও সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ঋণের বিপরীতে গ্যারান্টি দিলে এখন থেকে সরকার ০.২৫ শতাংশ ফি নেবে। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, রাষ্ট্রীয় গ্যারান্টিযুক্ত দেশি-বিদেশি ঋণের ক্ষেত্রে এই ফি এককালীন আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। রাজস্ব বাড়ানো ও গ্যারান্টি নিরুৎসাহিত করাই লক্ষ্য। বিদ্যুৎ, কৃষি, বিমানসহ বিভিন্ন খাতের বড় অঙ্কের ঋণ এই ব্যবস্থার আওতায় পড়বে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.