রূপপুরে রাশিয়ার বিজয় দিবস উদযাপন
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে রাশিয়ার বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় এবং শহীদ সৈনিকদের স্মরণে রুশ কর্মীরা এ আয়োজন করেন। শত শত রুশ নাগরিক ও তাদের পরিবার ফেস্টুন হাতে গ্রিন সিটি প্রদক্ষিণ করেন। সন্ধ্যায় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.