Daily Mint

লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর ডেমরার কোনাপাড়া এলাকায় লিফট বসানোর জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে হালিমা কায়সার ওরফে বকুল (৫৫) মারা গেছেন। গত রোববার রাতে তিনি ছাদ থেকে নিচে নামার সময় অসাবধানতাবশত পড়ে গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে এবং পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে এবং ঘটনায় ডেমরা থানায় মামলা করা হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.