লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরেছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোরে বুরাক এয়ারের ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। অনিয়মিতভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের মাধ্যমে তারা লিবিয়ায় প্রবেশ করেন বলে জানা যায়। সেখানে অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হন। ফেরত আসাদের বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা অভ্যর্থনা জানান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.