Daily Mint

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি, ছিলেন ডিটেনশন সেন্টারে আটক

লিবিয়ায় অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে আটক ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার ভোরে তাঁরা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দূতাবাস ও আইওএমের সহযোগিতায় এই প্রত্যাবাসন সম্ভব হয়েছে। আটকরা মানবপাচারকারীদের মাধ্যমে লিবিয়ায় গিয়েছিলেন এবং সেখানে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.