Daily Mint

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৭৪ বাংলাদেশি

লিবিয়ার ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৭৪ জন বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার সকালে তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রত্যাবাসিতদের মধ্যে ১৪ জন অসুস্থ ছিলেন। তারা মানবপাচারের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। রাষ্ট্রদূত তাদের নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান এবং অনিয়মিত অভিবাসন থেকে সতর্ক থাকতে অনুরোধ করেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.