লেবাননে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিহত ৩১
যুদ্ধবিরতির গুঞ্জনের মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতের হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩১ জন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ইসরায়েল দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহর অবকাঠামো। তবে লেবাননের অভিযোগ, আবাসিক এলাকাকে লক্ষ্য করেই হামলা চালানো হচ্ছে। চলমান সংঘাতে দেশটিতে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.