Daily Mint

লেবাননে ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৫

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় এক নারী সাংবাদিকসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আত-তিরি গ্রামে গাড়িতে হামলায় দুইজন নিহত হয়। ঘটনাস্থলে গিয়ে আল আখবারের সাংবাদিক আমাল খলিল নিহত এবং জয়নব ফারাজ আহত হন। একই দিনে আরও হামলায় দুইজন নিহত হয়। লেবানন সরকার সাংবাদিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুললেও ইসরায়েল তা অস্বীকার করেছে। পরিস্থিতিতে যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.