লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে ইসরায়েলি হামলা, হতাহতের আশঙ্কা
লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে ইসরায়েলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। মারজায়উনের আদশিত আল-কুসায়ার এলাকায় গোলাবর্ষণে ইন্দোনেশীয় শান্তিরক্ষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে হতাহতের তথ্য এখনো নিশ্চিত নয়। বেসরকারি সূত্রে আহতদের হেলিকপ্টারে হাসপাতালে নেওয়ার কথা বলা হয়েছে। একই দিনে শাকরা শহরে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.