শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করবে সরকার : মন্ত্রী
শিক্ষা খাতে জিডিপির পাঁচ শতাংশ বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার এ বিনিয়োগে প্রস্তুত। দক্ষ মানবসম্পদ গঠনে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হবে। তিনি আরও বলেন, ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নসহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার কাজ করছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.