শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৩ ইউনিট বন্ধ
তীব্র গরম ও বৃষ্টিপাতের ঘাটতির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর ক্রমাগত কমে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটির মধ্যে তিনটি ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে দুই ইউনিট থেকে মাত্র ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যেখানে পূর্ণ সক্ষমতায় প্রায় ২৪০ মেগাওয়াট উৎপাদন সম্ভব। পানির স্তর স্বাভাবিকের তুলনায় অনেক নিচে নেমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও নৌযোগাযোগ দুটোই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.