Daily Mint

শূন্যরেখা থেকে থানা হেফাজতে পুশইনের শিকার সেই বৃদ্ধ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করেছে বিজিবি। প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে থাকার পর তাকে উদ্ধার করে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করা হয়। পরে আইনগত প্রক্রিয়ায় তাকে থানায় নেওয়া হয়।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.