শ্বশুরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করে কারাগারে পুত্রবধূ
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী পুত্রবধূকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে অভিযুক্ত শ্বশুরকে জামিন দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা না পাওয়ায় সোমবার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন এ আদেশ দেন। এর আগে অভিযোগের ভিত্তিতে পুলিশ শ্বশুরকে গ্রেপ্তার করেছিল। পরে তদন্তে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে আদালত বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.