শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সভাপতিসহ সকল সদস্যের পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পর এবার শ্রীলঙ্কা ক্রিকেটেও (এসএলসি) বড় পরিবর্তন এসেছে। এসএলসির সভাপতি শাম্মি সিলভার নেতৃত্বে নির্বাহী কমিটি তিন ঘণ্টার বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত নেয়। আজ তাদের পদত্যাগপত্র ক্রীড়ামন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর সরকারের চাপেই এই সিদ্ধান্ত আসে বলে জানা গেছে। নতুন প্রশাসন কীভাবে গঠন হবে, তা এখনো অনিশ্চিত রয়ে গেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.