Daily Mint

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন চমক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় যোগ দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। কুষ্টিয়া থেকে মনোনয়নপত্র নিয়ে সাক্ষাৎকারেও অংশ নেন তিনি। দেশ ও নারীদের জন্য কাজ করতে চান বলে জানান চমক। বিএনপির প্ল্যাটফর্মে নিজের পরিকল্পনা বাস্তবায়নের আশা প্রকাশ করেন তিনি। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু তার।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.