সংরক্ষিত নারী আসনে বৈধ ৪৯ জনের গেজেট প্রকাশ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে ৪৯ জন বিজয়ীর নাম চূড়ান্ত করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনেও কেউ সরে না দাঁড়ানোয় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। একটি আসনের বিষয় আদালতে থাকায় সেটি স্থগিত আছে। গেজেটের পর তালিকাটি শপথের জন্য সংসদ সচিবালয়ে পাঠানো হবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.