সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী তিনি। আদালতের নির্দেশে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর ইসি এ সিদ্ধান্ত নেয়। আগে মনোনয়ন দেরিতে জমা ও জটিলতার কারণে বিষয়টি আটকে ছিল। ৫০টি সংরক্ষিত আসনের মধ্যে জোটের একটি আসন নিয়ে জটিলতা শেষে এই সিদ্ধান্ত আসে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.