সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেপ্তার
নওগাঁর সদর উপজেলার সাহাপুর এলাকায় ট্রাক থামিয়ে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাতদলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক, মোটরসাইকেল, ভ্যান, দেশীয় অস্ত্র ও মোবাইল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা বগুড়া ও জয়পুরহাট এলাকায় ডাকাতি এবং বিটিসিএলের তার চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.