সমুদ্রপথে ইরানের বাণিজ্য বন্ধ, দাবি মার্কিন সামরিক বাহিনীর
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি বন্দরগুলোতে পূর্ণাঙ্গ নৌ অবরোধ কার্যকর করা হয়েছে। এতে ৮টি তেলবাহী ট্যাংকার ফিরতে বাধ্য হয় এবং দুটি ট্যাংকার আটক করা হয়। তাদের দাবি, ৩৬ ঘণ্টার মধ্যে ইরানের সমুদ্র বাণিজ্য প্রায় বন্ধ হয়ে গেছে। মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারগুলো এই অভিযান চালাচ্ছে এবং কোনো জাহাজ এখন ইরানি বন্দরে প্রবেশ বা প্রস্থান করতে পারছে না।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.