সরকার পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে চায়
দেশের অর্থনীতির স্থিতিশীলতা ও পুনর্গঠনের জন্য আগামী পাঁচ বছরে আইএমএফ ও এডিবি থেকে প্রায় ১০ বিলিয়ন ডলার ঋণ নিতে চায় সরকার। এর মধ্যে এডিবি পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার ঋণের ঘোষণা দিয়েছে। পাশাপাশি আইএমএফের সঙ্গে তিন বছর মেয়াদি নতুন সংস্কারভিত্তিক কর্মসূচিতে ৫–৬ বিলিয়ন ডলার ঋণের আলোচনা চলছে। অর্থবছর শুরুর আগেই ৩ বিলিয়ন ডলার বাজেট সহায়তা পেতে চায় সরকার।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.