Daily Mint

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

সংসদ সদস্যদের সরাসরি থোক বরাদ্দ দেওয়ার পদ্ধতি বাতিলের পরিকল্পনা করছে সরকার। নতুন ব্যবস্থায় এমপিরা শুধু উন্নয়ন প্রকল্পের প্রস্তাব দিতে পারবেন, তবে তহবিল নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে গঠিত বিশেষ সেল প্রস্তাব যাচাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে। বিশেষজ্ঞদের মতে, এতে স্থানীয় পর্যায়ের দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার কমবে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.