Daily Mint

সাইবারিকে জবাব ভিনিসিয়ুসের, প্রথমার্ধ শেষে সমতায় ব্রাজিল-মরক্কো

বিশ্বকাপের মঞ্চে ইসমাইলে সাইবারির দুর্দান্ত গোলে চাপে পড়ে ব্রাজিল। ধারাভাষ্যকার গোলটিকে তার জীবনের সেরা গোল বলে আখ্যা দেন। ২১ মিনিটে পিছিয়ে পড়া ব্রাজিল অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ায়। ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত শটে সমতায় ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়। এতে কিছুটা স্বস্তি ফিরে আসে ব্রাজিল সমর্থকদের মধ্যে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.