Daily Mint

সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ভেনেজুয়েলার একটি পুরনো গবেষণা চুল্লি থেকে ১৩.৫ কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম সরানো হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভেনেজুয়েলার যৌথ অভিযানে এটি নিরাপদে উত্তর আমেরিকায় নেওয়া হয় এবং পরে ক্যালিফোর্নিয়ার একটি স্থাপনায় সংরক্ষণ করা হয়। মার্কিন জ্বালানি বিভাগ দাবি করেছে, এই পদক্ষেপ ভেনেজুয়েলাকে আন্তর্জাতিক ব্যবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে। অভিযানটি পারমাণবিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.