Daily Mint

সাতক্ষীরা ট্রমা সেন্টারে কিশোরের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সাতক্ষীরা ট্রমা সেন্টারের চিকিৎসা ব্যবস্থাপনায় অবহেলার অভিযোগে তাহসিন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার। তারা জানায়, হাসপাতালে সময়মতো চিকিৎসক ও অক্সিজেন না পাওয়ায় তার অবস্থা খারাপ হয়। পরে চিকিৎসক ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, রোগীর অবস্থা আগেই গুরুতর ছিল এবং যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনা তদন্তের দাবি উঠেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.