Daily Mint

সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (৮৩) ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। দুই মেয়াদে গৃহায়ণ ও গণপূর্ত এবং বিমান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। আগামীকাল মীরসরাইয়ে তার জানাজা অনুষ্ঠিত হবে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.