Daily Mint

সাভারে অটোরিকশা চালকদের মহাসড়ক অবরোধ

সাভারে হাইওয়ে পুলিশের হয়রানি ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শনিবার পাকিজা এলাকায় শতাধিক চালক সড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চালকদের অভিযোগ, আটক করে বেশি টাকা নেওয়া ও মারধর করা হয়। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করেছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.