সাভারে জুতার মার্কেটে আগুন, ৭ দোকান ভস্মীভূত
সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার সাজ্জাদ পাদুকা মার্কেটে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১১টার দিকে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানগুলোর কয়েক কোটি টাকার জুতা ও মালামাল নষ্ট হয়েছে। ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.