Daily Mint

সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে : নাহিদ

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা ও সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে সাংবিধানিক সংস্কার হতে হবে। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে। তিনি দ্রুত ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান। বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, ক্ষমতায় এসে তারা গণভোটের অবস্থান বদলেছে। দাবি বাস্তবায়নে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.