Daily Mint

‘সিগারেট জ্বালাতে’ গিয়ে বিস্ফোরণ, একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা হলেন কালাম (৯৫% দগ্ধ), সালমা (৬০%), মুন্না (৩০%), মুন্নি (৩৫%) ও কথা (৫২%)। রোববার সকালে গিরিধারা এলাকায় লাইটার জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। গ্যাস জমে থাকার কারণে এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সবাই বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.