Daily Mint

সুন্দরবনে দুদিনে ২২ জেলেকে অপহরণ

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জলদস্যু আলিম ও নানাভাই বাহিনী দুই দিনে ২২ জেলেকে অপহরণ করেছে। কয়েকজনকে মুক্তিপণের শর্তে ছেড়ে দিলেও বাকিরা জিম্মি রয়েছে। চুনকুড়ি, মালঞ্চসহ বিভিন্ন খাল থেকে এ ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, লোকালয়ের কাছ থেকেই জেলেদের তুলে নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা কম। কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.