Daily Mint

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা-ডাকাতির চেষ্টা, আটক ২

সুন্দরবনের ঢাংমারী খালে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টার ঘটনায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুইজনকে আটক করেছে। সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোংলা এলাকায় অভিযান চালানো হয়। আটকরা চুরি ও ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.