Daily Mint

স্কুল ফিডিংয়ে কাঁচাকলা, শিক্ষক বরখাস্ত

ফরিদপুরে ‘মিড-ডে মিল’-এ খাওয়ার অনুপযোগী কাঁচাকলা বিতরণের অভিযোগে সহকারী শিক্ষক গোলাপী বেগমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি সদর উপজেলার শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। ২৫ এপ্রিল সরবরাহকারীর কাছ থেকে নিম্নমানের কলা নিয়ে পরদিন শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অধিদপ্তরে অভিযোগ পাঠানো হয়েছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.