Daily Mint

স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যা, ১৩ বছর পর স্বামীর যাবজ্জীবন

রাজধানীর তেজগাঁওয়ে স্ত্রীর পরকীয়া প্রেমিক আনিসকে ছুরিকাঘাতে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। ২০১২ সালের ঘটনায় মামলাটি দায়ের হয় এবং আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ২০১৩ সালে চার্জশিট দাখিলের পর ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে ঢাকার আদালত তাকে দোষী সাব্যস্ত করে এই রায় ঘোষণা করেন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.