Daily Mint

স্বামীর মৃত্যু সংবাদ শুনে রাহুলের মায়ের কাছে ছুটলেন প্রিয়াংকা

মাত্র ৪৩ বছর বয়সে টালিউড অভিনেতা-লেখক রাহুল অরুণোদয় মুখোপাধ্যায় দিঘার তালসারি সমুদ্রসৈকতে শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। শুটিং চলাকালীন নাকি শেষে সমুদ্রে নেমেছিলেন, তা তদন্ত চলছে। পরিবারের হাতে দেহ হস্তান্তরের আগে কাঁথি মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত হবে। স্ত্রী প্রিয়াংকা সরকার ছেলে সহজকে নিয়ে শোক সামলাচ্ছেন। সামাজিক মাধ্যমে তিনি অনুরোধ করেছেন, এই কঠিন সময়ে তাদের একা ছেড়ে দিন।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.