Daily Mint

হজের খরচ আরো কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর হজযাত্রীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি খরচ আরও কমানো হবে। শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট উদ্বোধনের সময় তিনি এ আশ্বাস দেন। এর আগে আশকোনা হজ ক্যাম্পে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেন। দায়িত্ব নেওয়ার পর সরকার ইতোমধ্যে প্রায় ১২ হাজার টাকা খরচ কমিয়েছে বলেও জানান তিনি এবং সবার কাছে দোয়া চান।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.