Daily Mint

হরমুজ অবরোধে পানামা খালে জাহাজের চাপ, বাড়ছে খরচ

ইরান পরিস্থিতির কারণে পানামা খাল দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাল কর্তৃপক্ষ জানায়, গত অক্টোবর থেকে প্রায় ৩০০টি বেশি জাহাজ এই পথ ব্যবহার করেছে। হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার কারণে অনেক জাহাজ বিকল্প রুট বেছে নিচ্ছে। ফলে পরিবহন খরচও বেড়েছে; খাল পার হতে জাহাজভেদে ৩–৪ লাখ ডলার লাগছে এবং দ্রুত পারাপারে অতিরিক্ত ফি আরও বেশি দিতে হচ্ছে।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.