হরমুজ প্রণালিতে দুটি ভারতীয় জাহাজে গুলি, ইরানি রাষ্ট্রদূতকে তলব
হরমুজ প্রণালি অতিক্রমের সময় অপরিশোধিত তেলবাহী দুটি ভারতীয় জাহাজে গুলি চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতের সরকারি সূত্র। হরমুজ প্রণালি দিয়ে যাওয়া ‘জগ অর্ণব’ ও ‘সানমার হেরাল্ড’ হামলার মুখে পড়ে। এতে কেউ আহত হয়নি বা ক্ষতি হয়নি। ঘটনার পর ভারত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানায় এবং নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে আহ্বান জানায়। জাহাজ দুটি পরে ফিরে যেতে বাধ্য হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.