হামে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টে রিট
হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৫২ শিশুর পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আবেদনকারী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব হাম নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে অবৈধ ঘোষণার আবেদন জানিয়েছেন। গত ৫৫ দিনে হাম ও উপসর্গে ৩৫২ শিশুর মৃত্যুর তথ্য তুলে ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অন্তর্বর্তী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.