হাসপাতালে নিরাপত্তায় আনসার, বছরে ব্যয় ১৫০ কোটি টাকা
দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় ৪ হাজার ৯৫০ জন আনসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে বছরে প্রায় ১৫০ কোটি টাকা ব্যয় হবে। প্রতিটি হাসপাতালে ১০ জন করে সদস্য তিন শিফটে দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চিকিৎসক ও যন্ত্রপাতির নিরাপত্তায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা একে সাময়িক সমাধান বলে সংস্কারের ওপর জোর দিচ্ছেন।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.