হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারত পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সারাদিন এই কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণেও বন্দর বন্ধ থাকবে। হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান জানান, শনিবার থেকে আবার স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। ফলে দুই দেশের বাণিজ্যে সাময়িক স্থবিরতা তৈরি হয়েছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.