হৃদযন্ত্রের প্রাকৃতিক পেসমেকার তৈরিতে ঐতিহাসিক সাফল্য চীনের
চীনের বিজ্ঞানীরা প্রথমবারের মতো গবেষণাগারে সফলভাবে হৃদযন্ত্রের প্রাকৃতিক পেসমেকার সিনো-অ্যাট্রিয়াল (এসএ) নোড তৈরি করেছেন। স্টেম সেল ব্যবহার করে তৈরি এই ত্রিমাত্রিক মডেলটি স্বাভাবিক এসএ নোডের মতো নিজে থেকেই বৈদ্যুতিক সংকেত ও স্পন্দন সৃষ্টি করতে পারে। গবেষকদের মতে, এ সাফল্য হৃদরোগ গবেষণা, নতুন ওষুধের কার্যকারিতা পরীক্ষা এবং ভবিষ্যতে ইলেকট্রনিক পেসমেকারের বিকল্প হিসেবে জৈবিক পেসমেকার তৈরির পথ সুগম করবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.