Daily Mint

হোয়াটসঅ্যাপে বিএনপি নেতার ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা

বদরুল আলম চৌধুরী শিপলু-এর ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগ উঠেছে। একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বাংলাদেশি নম্বর ব্যবহার করে পরিচিতদের কাছে অর্থ দাবি করা হচ্ছে বলে তিনি জানান। তিনি সতর্ক করে বলেন, তিনি বর্তমানে বাংলাদেশে নেই এবং তার কোনো হোয়াটসঅ্যাপ নম্বর নেই। এমন মেসেজ পেলে লেনদেন না করে নম্বর ব্লক ও রিপোর্ট করার আহ্বান জানান তিনি।

×

To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.