১০ ঘণ্টা পর মুক্তি পেলেন সেই ইউপি সদস্য
কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী ১০ ঘণ্টা অপহরণের পর মুক্তি পেয়েছেন। অপহরণকারীরা প্রথমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করলেও শেষ পর্যন্ত ৮ লাখ টাকায় সমঝোতা হয়। বুধবার ভোরে অস্ত্রের মুখে তাকে অপহরণ করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে ঈদগাঁওর কালিরছড়া এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। স্থানীয় সূত্র ও পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.