১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজির দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বিইআরসি জানায়, সৌদি আরামকোর নির্ধারিত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক মূল্য (সিপি) এবং ডলারের বিনিময় হার বিবেচনায় এ সমন্বয় করা হয়েছে। প্রতি মাসেই এসব সূচকের ভিত্তিতে এলপিজির দাম নির্ধারণ করা হয়।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.