১ জুলাই থেকে ম্যানুয়াল চালান বন্ধ, রাজস্ব জমা হবে ‘এ-চালান’ পদ্ধতিতে
আগামী ১ জুলাই থেকে সরকারি সব রাজস্ব ও অন্যান্য প্রাপ্তি বাধ্যতামূলকভাবে ‘এ-চালান’ পদ্ধতিতে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে (টিএসএ) জমা দিতে হবে। অর্থ বিভাগ জানিয়েছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ম্যানুয়াল চালান পদ্ধতি সম্পূর্ণ বন্ধ করা হচ্ছে। সরকারি দপ্তরগুলোর বাণিজ্যিক ব্যাংকে থাকা অর্থও ৩০ জুনের মধ্যে টিএসএতে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এতে নগদ অর্থ ব্যবস্থাপনা সহজ হবে এবং ঋণনির্ভরতা কমবে।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.