২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল
৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত অবৈধ জ্বালানি মজুত রোধে বিশেষ অভিযানে ২ লাখ ৮ হাজার ৬৫০ লিটার তেল উদ্ধার করা হয়েছে। সারাদেশে ৩ হাজার ১৬৮টি অভিযান থেকে ১ হাজার ৫৩টি মামলা দায়ের ও ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ তেলের মধ্যে ডিজেল ১ লাখ ৩৯ হাজার ৯৬৫ লিটার, অকটেন ২২ হাজার ৫৩৯ লিটার, পেট্রোল ৪৬ হাজার ১৪৬ লিটার।
To avail this feature, please use our app.
Click here Play Store - App Store to download.